ঢামেকের আইসোলেশন ওয়ার্ডে ২ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২০, ২১:৪৩আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২১:৫২

 ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে সর্দি-জ্বরে আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসিরউদ্দীন।

তবে দুই জন করোনায় মারা গেছেন, এমনটা বলতে তিনি নারাজ। ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, ‘আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু মানেই করোনায় মারা গেছেন, এটা ভাবার কোনও কারণ নেই। এখানে মাল্টিপল ডিজিজ নিয়ে মানুষ আসে, অনেক সময় মারা যায়। মৃত্যুর ঘটনা পরে তদন্ত করে জানানো হবে।’

একেএম নাসির উদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনা সংক্রান্ত মৃত্যুরে বিষয়ে তথ্য দেবে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ বিষয়ে আমার কাছে কিছু জানতে চাইলে, বলতে পারবো না।’

প্রসঙ্গত, মঙ্গলবার (৩১ মার্চ) রাতে এবং বুধবার (১ এপ্রিল) সকালে ঢামেকের আইসোলেশন ওয়ার্ডে সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে ওই দুই রোগী মারা যান।

/জেএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম