রাজধানীর দোকানপাট বন্ধ রাখার সময় বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২০, ২১:৫৬আপডেট : ০২ এপ্রিল ২০২০, ০৯:২৫

বন্ধ শপিং মল (ছবি সাজ্জাদ হোসেন) ঢাকা মহানগরের সব মার্কেট ও শপিং মল বন্ধ রাখার সময়সীমা বাড়িয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। ৪ এপ্রিল পর্যন্ত দোকান বন্ধের সিদ্ধান্ত থাকলেও সমিতির সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে ৯ এপ্রিল করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সাধারণ সম্পাদক মাে. আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ এপ্রিল পর্যন্ত ঢাকা মহানগরের সব বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ৯ এপ্রিল পর্যন্ত তা বাড়ানো হয়েছে।

এ অবস্থায় মহানগরের সব মার্কেট ও শপিং মল বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন সমিতির সভাপতি তৌফিক এহসান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী সময়ে সরকার নতুন কোনও নির্দেশনা না দিলে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে।

/এসএস/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম