বরগুনায় পুলিশ হেফাজতে মৃত্যু: অনলাইনে ওসিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২০, ১৩:৩৯আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৩:৪২

আমতলীতে থানার ভেতরে আসামির ঝুলন্ত লাশ বরগুনার আমতলী থানা হেফাজতে রহস্যজনকভাবে মারা যান হত্যা মামলার সন্দেহভাজন আসামি শানু হাওলাদার। এ ঘটনায় ওই থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশারসহ জড়িতদের বিরুদ্ধে অনলাইনে দায়ের করা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মামলার এজাহারকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শানুর মৃত্যুর ঘটনায় নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন-২০১৩ এর  ১৫ ধারা মোতাবেক বরগুনার পুলিশ সুপারের কাছে একটি অভিযোগ ই-মেইল করি। পরে বুধবার (১ এপ্রিল) রাতে বরগুনার পুলিশ সুপারের নির্দেশে আমতলী থানার প্রত্যাহার হওয়া সাবেক ওসির বিরুদ্ধে মামলা এজাহারভুক্ত করা হয়। এজাহারভুক্তের বিষয়টি বরগুনার পুলিশ সুপার তার সরকারি ইমেইলের মাধ্যমে নিশ্চিত করেছেন। এর ফলে দেশে অনলাইনে মামলা হওয়ার ক্ষেত্রে এটাই প্রথম নজির হয়ে থাকবে।

এর আগে গত ৩০ মার্চ রাতে সন্দেহভাজন আসামি শানু হাওলাদারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রত্যাহার হওয়া ওসি মো. আবুল বাশারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এ অভিযোগ দায়ের  করেন।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ বরগুনার আমতলী থানা হেফাজতে হত্যা মামলার সন্দেহভাজন আসামি শানু হাওলাদারের রহস্যজনক মৃত্যু হয়। থানা থেকে শানু হাওলাদারের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ— পুলিশ তিন লাখ টাকা দাবি করেছিল। সেই টাকা না পেয়ে শানুকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।

তবে পুলিশের দাবি, শানু হাওলাদার আত্মহত্যা করেছেন। বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন এ ঘটনা তদন্ত করতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) তোফায়েল আহমেদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

ময়নাতদন্ত শেষে ২৬ মার্চ রাত ১১টার দিকে শানু হাওলাদারের মরদেহ তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পরে এ ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশারকে প্রত্যাহার করা হয়। একইসঙ্গে থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি ও সহকারী উপপরিদর্শক আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করেন জেলা পুলিশ সুপার মারুফ হোসেন।

আরও পড়ুন:

থানায় আসামির ‘আত্মহত্যা’: যেসব প্রশ্নের উত্তর মিলছে না

 

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম