ভাষানটেকে আগুনে দগ্ধ পোশাককর্মীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২০, ১৩:৪৪ আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৪:১১

লাশ রাজধানীর মিরপুর ১৩ এর ভাষানটেক এলাকার একটি টিনশেড বাসায় আগুনে দগ্ধ পোশাককর্মী জাকির হোসেন (৪৫) মারা গেছেন। বৃহস্পতিবার (২ মার্চ) ভোরে ঢাকা মেডিক্যাল (ঢামেক) কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে তার মৃত্যু হয়। মৃতদেহটি এখন হাসপাতালটির মর্গে রয়েছে। ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া এসব তথ্য জানান।

গত শনিবার রাতের ওই আগুনের ঘটনায় জাকিরের স্ত্রী রানী (৪০) ও ছেলে রিয়াদ (১৮) ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। ওই দিন রাত দেড়টার দিকে দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালটির বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

রিয়াদ একটি মাদ্রাসার শিক্ষার্থী। তার বাবা-মা দুজনই পোশাক কারখানায় চাকরি করতেন। তাদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। বর্তমানে মিরপুর ১৩ এর ভাষানটেক এলাকায় টিনশেডের ভাড়া বাসায় থাকতেন তারা।

প্রতিবেশী রিপন জানান, টিনশেড বাসায় হঠাৎ বিকট শব্দ হয়। কিছুক্ষণ পর দেখি জাকিরের ঘরে আগুন লেগে গেছে। এতে তারা দগ্ধ হলে আমরা হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে জানান, জাকিরের শরীরের ৫৮ শতাংশ, স্ত্রীর রানির ৩২ শতাংশ এবং ছেলে রিয়াদের শরীরের ৩৮ শতাংশ পুড়ে গেছে। দগ্ধরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

/এআইবি/আরজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
বিএনপি ও জামায়াতের দ্বন্দ্বে  কার লাভ কার ক্ষতি? 
বিএনপি ও জামায়াতের দ্বন্দ্বে কার লাভ কার ক্ষতি? 
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ