কলকাতায় ‘বাংলাদেশ বিজয় উৎসব’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৫, ০৩:৫৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ০৪:০০

bangladesh-india-1মঙ্গলবার (১৫ ডিসেম্বর) থেকে কলকাতায় পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশ বিজয় উৎসব’ শুরু হচ্ছে। কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এই উৎসবের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) খবরটি নিশ্চিত করেছে।
বাসসের খবরে বলা হয়, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু উৎসবের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে যোগ দিতে এরইমধ্যে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার জকি আহাদ উপস্থিত থাকবেন।
উৎসবে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন করা হবে। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীও থাকবে। উৎসবের বিশেষ আকর্ষণ হবে ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার।
/বিএ/
/আপ: আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম