কাপ্তাইয়ে নৌবাহিনীর ত্রাণ বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২০, ২১:১৮আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২১:১৯

কাপ্তাইয়ে নৌবাহিনীর ত্রাণ বিতরণ

করোনা পরিস্থিতিতে কাপ্তাইয়ের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী। রবিবার (৫ এপ্রিল) কাপ্তাই নৌবাহিনীর ঘাঁটি শহীদ মোয়াজ্জেম এর তত্ত্বাবধানে জেলা স্কাউটসের সহযোগিতায় নৌ সদস্যরা উপজেলার বড়ই ছড়ি সদর, কলেজ রোড ও বড়ই ছড়ি বাজারের আশেপাশের এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, নৌবাহিনীর সদস্যরা জনসমাগম পরিহার করে স্থানীয় অসহায়দের হাতে হাতে জীবাণুনাশক সাবান ও মাস্ক, চাল, ডাল ও আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেয়। একই সঙ্গে আশেপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ছিটানো হয়। এসময় নৌবাহিনীর সদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি বিভিন্ন প্রচারণা চালায়। তারা করোনা প্রতিরোধে স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরি করতে বিভিন্ন লিফলেট বিতরণ করে।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক