শরীয়তপুরের দুই ওয়ার্ডে ৪ ভাই কাউন্সিলর প্রার্থী

শরীয়তপুর প্রতিনিধ
১৫ ডিসেম্বর ২০১৫, ১০:৪৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১০:৪৬

শরীয়তপুর সদর পৌরসভার দুটি ওয়ার্ডে ৪ ভাই কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন ৪ নং ওয়ার্ডে শফিকুল ইসলাম স্বপন সরকার ও তার ছোট ভাই তাইজুল ইসলাম সরকার এবং ৮ নং ওয়ার্ডে জাকির হোসেন ডাবলু তালুকদার ও তার ছোট ভাই মঞ্জুর হোসেন মন্টু তালুকদার। সোমবার তারা নিজেদের নামে প্রতীকও বরাদ্দ নেন। যা ওই এলাকার ভোটারদের সরস আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মরহুম ইয়াছিন সরকারের বড় ছেলে শফিকুল ইসলাম স্বপন সরকার ও ছোট ছেলে তাইজুল ইসলাম সরকার এবার একই সঙ্গে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও তারা কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। বরং সোমবার তারা দুজনেই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত থেকে প্রতীক বরাদ্দ নেন। বড় ভাই স্বপন সরকার প্রতিক হিসেবে নেন পানির বোতল এবং তাইজুল সরকার নেন টেবিল ল্যাম্প।

এছাড়া ৮ নং ওয়ার্ডের মরহুম শামছুল হক তালুকদারের ৬ ছেলের মধ্যে দুই জন কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এরা হচ্ছেন জাকির হোসেন ডাবলু তালুকদার ও তার ছোট ভাই মঞ্জুর হোসেন মন্টু তালুকদার। তারাও দুজনেই সোমবার প্রতীক বরাদ্দ নিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত হন। তবে দুজনেই টেবিলের দুই পাশে মুখোমুখি অবস্থানে বসেন। পরে ডাবলু তালুকদার প্রতীক হিসেবে নেন পানির বোতল ও মন্টু তালুকদার নেন পাঞ্জাবি। পরে দুই ভাই সমর্থকদের সাথে নিয়ে একসঙ্গে ছবিও তোলেন।

এ বিষয়ে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মঞ্জুর হোসেন মন্টু তালুকদার বলেন, আমি বড় ভাই ডাবলু তালুকদারকে অনুরোধ করেছি নির্বাচন না করার জন্য। এ বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাইজুল সরকার বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। নেতাকর্মীদের অনুরোধে নির্বাচন করছি। বড় ভাইয়ের উপর এ ধরনের কোনও চাপ নেই। আমি বিশ্বাস করি, তিনি শেষ পর্যন্ত আমাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।

/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম