ঈদের পর বেফাকের কেন্দ্রীয় পরীক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২০, ২২:২০আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২২:২২

বেফাক করোনা পরিস্থিতির কারণে কওমি মাদ্রাসার শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’ (বেফাক) এর কেন্দ্রীয় পরীক্ষা পেছানো হয়েছে। বিগত বছরগুলোতে রমজানের আগে এ পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার ঈদুল ফিতরের পর তা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বেফাক। বুধবার (৮ এপ্রিল) বেফাকের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সারা বিশ্বের পাশাপাশি আমাদের দেশও এক কঠিন পরীক্ষার সম্মুখীন। এ পরিস্থিতিতে বেফাক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষা আগামী রমজানের ঈদের পর অনুষ্ঠিত হবে। নতুন সময়সূচি যথাসময়ে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা নিজ নিজ স্থানে পরীক্ষার প্রস্তুতি অব্যাহত রাখবেন। পাশাপাশি নিয়মিত ইবাদত, জিকিরে মাসনূন, তেলাওয়াতে কুরআন, তওবা, ইস্তিগফার করবেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সতর্কতার প্রতি বিশেষ জোর দেওয়ার জন্য পরামর্শ দেয় বেফাক।

/সিএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম