সারাদেশে নজরদারি বাড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২০, ১৭:০৮আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১৮:২২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার ( ১১ এপ্রিল) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা থেকে এই নির্দেশনা জারি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাস মোকাবিলায় এবং বিস্তাররোধে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। এতে দেশের অফিস-আদালত, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, মার্কেট এবং বিভিন্ন ধরনের বিপণিবিতানসহ সকল গার্মেন্টস কারখানা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অনেকেই ছুটিকালীন সময়ে ঢাকা মহানগরসহ বিভিন্ন মেট্রোপলিটন শহর, জেলা ও উপজেলা এলাকার আবাসিক বাড়িঘর তালাবদ্ধ রেখে গ্রামের বাড়িতে চলে গেছেন। ফলে ঢাকা মহানগরীসহ দেশের সকল মেট্রোপলিটন শহর, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায় ও গ্রামাঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান বিপণিবিতানসহ শপিং মল, ব্যাংক, এটিএম বুথ, স্বর্ণের দোকান, ওষুধের দোকান ও আবাসিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো প্রয়োজন।

এই অবস্থায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলো।

/জেইউ/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম