করোনায় কর্মহীনদের নগদ অর্থ প্রদানের দাবি সুজনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২০, ১৭:৩৫আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১৭:৩৭

sujon-logo করোনাভাইরাসের কারণে কর্মহীন ব্যক্তি ও তাদের পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নগদ অর্থ প্রদানসহ তিন দফা দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শনিবার (১১ এপ্রিল) সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে অসংখ্য মানুষের শুধু জীবনের ঝুঁকিই সৃষ্টি হচ্ছে না, বেসরকারি খাতে বেকারত্বও ব্যাপকভাবে বেড়েছে। এ বেকারত্বের বিরাট অংশেরই উৎস অপ্রাতিষ্ঠানিক খাত। এদের অধিকাংশই ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর, যারা মূলত দিন আনে দিনে খায় তাদের সঞ্চয় নেই বললেই চলে। তাই এদের বেকারত্ব ভয়াবহ খাদ্য নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। এদিকে ১০ টাকা দমে দেওয়া চাল পাওয়া গেলেও, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য তা যথেষ্ট নয়।
সুজন আরও জানায়, খাদ্য নিরাপত্তাহীনতা ভয়াবহ সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। ‘হাংরি ম্যান ইজ অ্যাংগ্রি ম্যান,’ যারা সহজেই সহিংস হয়ে উঠতে পারে। এদের সহজে দমন করা যাবে না। এরই মধ্যে আমরা ক্ষুধার্তদেরকে কিছু কিছু জায়গায় প্রতিবাদী হয়ে উঠতে দেখেছি। লকডাউন অব্যাহত থাকলে এবং খাদ্য নিরাপত্তাহীনতা দ্রুত দূর করা না গেলে এ ধরনের প্রতিবাদ-প্রতিরোধ ব্যাপক আকার ধারণ করতে পারে। তাই, করোনাভাইরাসের কারণে বেকার হওয়া বিরাট জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তাহীনতা অবিলম্বে দূর করা জরুরি।

সুজনের বাকি দাবিগুলো হলো—  রাজনীতিবিদ ও বিশেষজ্ঞদের নিয়ে একটি সর্বদলীয় জাতীয় কমিটি অবলম্বে গঠন করা এবং নীতি নির্ধারণকে তথ্যভিত্তিক করার জন্য করোনাভাইরাস সংক্রামণের সংখ্যা জানতে সারাদেশে ব্যাপকভাবে পরীক্ষার আয়োজন করা।

 

/এইচএন/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম