আইনজীবীদের জন্য ৬০ কোটি টাকা চেয়েছে সুপ্রিম কোর্ট বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২০, ১৩:১৫আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৩:১৭

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি করোনার প্রাদুর্ভাবে আদালত বন্ধ থাকায় ঘরে থাকছেন সবাই। ফলে বিপাকে পড়েছেন অনেক আইনজীবী। তাই তাদের সহযোগিতায় ৬০ কোটি টাকা চেয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে আইনজীবীদের জন্য ৬০ কোটি টাকা দেওয়ার জন্য অনুরোধ জনিয়ে চিঠি দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

ওই চিঠিতে বলা হয়, করোনাজনিত কারণে দেশের বিদ্যমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট বন্ধ থাকায় বিজ্ঞ আইনজীবীরা পেশা পরিচালনা করতে পারছেন না। ফলে কঠিন অবস্থার মধ্যে দিন যাপন করছেন তারা।

‘আইনজীবীরা কোর্ট ফি দেওয়ার মাধ্যমে সরকারের রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের এই দুরাবস্থা কাটিয়ে ওঠার লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং অন্য আইনজীবী সমিতির সদস্যদের কল্যাণার্থে সরকারের তহবিল থেকে ৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার জন্য আপনার (আইনমন্ত্রী) মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করা যাচ্ছে।’

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম