জেদ্দায় বাংলাদেশিদের মাঝে খাদ্য বিতরণ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২০, ১৪:৩৪আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৪:৫২

জেদ্দায় বাংলাদেশিদের মাঝে খাদ্য বিতরণ শুরু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবে লকডাউন থেকে শুরু করে কারফিউ জারি করে সেদেশের সরকার। এ কারণে সৌদিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা বেকায়দায় পড়েছেন। তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। অনেকে খাদ্য সংকটে পড়েছেন। এ অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের সহায়তা করার উদ্যোগ নিয়েছে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস।

আজ সোমবার (১৩ এপ্রিল) থেকে জেদ্দায় বাংলাদেশিদের মধ্যে খাদ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল ফয়সাল আহমেদ এবং তার দল বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।

তিনি এক বার্তায় বলেন, ‘বর্তমানে জেদ্দায় লকডাউন এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য কারফিউ বলবৎ আছে। এর ভেতরেই সরকারি অনুমতি নিয়ে খাদ্য বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে।’

এর আগে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে আরোপিত লকডাউনের কারণে কোনও সৌদি প্রবাসী বাংলাদেশি যদি চরম খাদ্যাভাবে পড়েন এবং কফিল/স্পন্সর/কোম্পানি থেকে যদি বেতন বা খাবার সরবরাহ করা না হয়, তবে এরূপ প্রবাসীকে দূতাবাসের ইমেইল বা হোয়াটস অ্যাপে তথ্য প্রদানের  জন্য অনুরোধ করা যাচ্ছে।’

/এসএসজেড/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক