ঢাবিসহ চার বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস শনাক্তের ল্যাব চালুর প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২০, ১৭:০০আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৭:০০

করোনাভাইরাস ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস শনাক্তের ব্যবস্থা চালু করতে চায় সরকার।  স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ গত ৯ এপ্রিল স্বাস্থ্য ও সেবা বিভাগকে এই প্রস্তাব দিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সঙ্গে খুদে বার্তায় চারটি বিশ্ববিদ্যালয়ের ল্যাব সম্পর্কে খোঁজ নিয়ে এই প্রস্তাব করেছে।  

করোনাভাইরাস শনাক্ত করার সক্ষমতা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আরও তিনটি বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয়গুলো হলো—চট্টগ্রাম ভ্যাটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।  

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মনিরুজ্জামান বকাউলের সই করা চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস রোগ শনাক্ত করার সুবিধা্র্থে ‘রিয়েল টাইম পিসিআর মেডিসিন’ রয়েছে বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবকে। টেলিফোন খুদে বার্তায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবকে বিষয়টি জানানো হয়।

চিঠিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলোর ল্যাবগুলোতে ‘রিয়েল টাইম পিসিআর মেডিসিন’সহ করোনাভাইরাস রোগ শনাক্ত করতে প্রয়োজনীয় অবকাঠামো যাচাই করে করোনা শনাক্তের ব্যবস্থা চালু করা যায় বলে মনে করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

এই পরিস্থিতিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সেবা ও সুরক্ষা বিভাগের সচিবকে অনুরোধ জানানো হয়।

 

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম