ঘরে থাকার আহ্বান জানিয়ে নগরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুই মেয়রের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২০, ১৬:০২আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৭:২৩

সাঈদ খোকন ও আতিকুল ইসলাম করোনাভাইরাসের ভয়াবহতা থেকে মুক্তি পেতে নগরবাসীকে ঘরে থাকার আহ্বান করে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও আতিকুল ইসলাম। মঙ্গলবার (১৪ এপ্রিল) পৃথক দুই এসএমএসের মাধ্যমে নগরবাসীর প্রতি এই আহ্বান জানান তারা।

এদিকে, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, ‘সম্পূর্ণ এক ভিন্ন পরিস্থিতিতে আমাদের জীবনে এলো নতুন আরেকটি বছর। নতুন বছরে আমাদের প্রত্যাশা থাকবে—পৃথিবী থেকে যেন করোনা মুছে যায়। করোনা প্রতিরোধে আমরা ঘরে থাকবো, প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলবো—নতুন বছরে এই হোক আমাদের অঙ্গীকার। শুভ নববর্ষ।’

দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘আমাদের বিশ্বাস যে আঁধার আমাদের ঘিরে ধরেছে, সেটি একদিন কেটে যাবেই। আসুন দেশ, জাতি, পরিবার ও আত্মীয়-স্বজনদের রক্ষায় ঘরে অবস্থান করি। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াই। নববর্ষে এটিই হোক আমাদের অঙ্গীকার। শুভ নববর্ষ।’

/এসএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম