মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতাল লকডাউন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২০, ১৬:৪৪আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৭:১১

 রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের দুই ডাক্তার, পাঁচ জন নার্স ও দুই কর্মীসহ মোট ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (১৪ এপ্রিল) হাসপাতালটি লকডাউন করা হয়েছে।

হাতিরঝিল থানার ওসি অপারেশন গোলাম আজম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালটি দুপুরে লকডাউন করা হয়েছে। হাসপাতালে বর্তমানে কোনও রোগী নেই। ধারণা করা হচ্ছে জরুরি বিভাগ থেকে আক্রান্ত হয়েছেন তারা।

হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব আকন্দ বলেন, আমাদের জরুরি বিভাগে সর্দি, জ্বর, কাশির রোগীদের চিকিৎসা দেওয়া হতো। সেখানকার দুই জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে নার্স ও কয়েকজন স্টাফের টেস্ট করে তাদেরও পজিটিভ পাওয়া যায়। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তাদের পরীক্ষা করা হয়, রাতেই আমরা রিপোর্ট পাই। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানানো হয়। তারা হাসপাতাল লকডাউনের পরামর্শ দেয়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে হাসপাতাল লকডাউন করা হয়।

/জেএ/এআরআর/টিটি/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম