সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ষবরণ

সাদ্দিফ অভি
১৪ এপ্রিল ২০২০, ২০:২৬আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ২০:২৯

সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ষবরণ করোনাভাইরাসের প্রকোপে এবার দেশের কোথাও বর্ষবরণের কোনও আয়োজন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বাতিল করা হয়েছে সব আয়োজন। তবে প্রধানমন্ত্রীর ডিজিটাল উপায়ে বর্ষবরণের পরামর্শে সাড়া দিয়েছেন অনেকেই। তাই ঘরে বসেই উদযাপন হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। সামাজিক মাধ্যমে ব্যক্তি, প্রতিষ্ঠান নিজ উদ্যোগে পালন করেছে এবং প্রিয়জনদের শুভেচ্ছা জানিয়েছে নববর্ষের। এছাড়া বিগত বছরের পুরনো ছবি শেয়ার করেও কেউ কেউ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিটি শুভেচ্ছা বার্তাতেই ছিল ঘরে থাকার আহ্বান। 

ফেসবুক ঘুরে দেখা যায়, পরিবার নিয়ে ছবি পোস্ট করেছেন অনেকেই। আবার কেউ কেউ নববর্ষের খাবার তৈরি করেও পোস্ট দিয়ে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেউতি সবুর পরিবারের সঙ্গে ছবি তুলে সেটি পোস্ট করে লিখেছেন –‘সেক্যুলার মধ্যবিত্ত পরিবারে জন্মেছি। ফলে পয়লা বৈশাখ আমাদের সবচেয়ে বড় পর্ব হিসেবে আজ  অব্দি পালন করে এসেছি। চারদিকে অনাহার, শোকের মাঝে আনন্দ ম্রিয়মান আজ। সন্তান আর শ্বশুর-শাশুড়ির জন্যে হলেও মঙ্গল চিন্তা করতে হয়। শুভ নববর্ষ।’

লেখক সাদিয়া নাসরিন পরিবারসহ সারারাত অনুশীলন করেছিলেন নববর্ষের ঘরোয়া আয়োজনের। সেটির কথা জানিয়ে ছবিসহ ফেসবুকে লিখেছেন, ‘মোটামুটি লেট নাইট অব্দি রিহার্সাল করেছিলাম আমরা। পিতা-কন্যার গানের গ্রামার শুনলে আমার মনে হয়, এটা রকেট সায়েন্স। আমাকে গান শেখানো যে কী পরিমাণ দুঃসাধ্য কাজ, সে কী আর আমি জানিনা!! তবুও গোঁ ধরি। মারসাদকে জ্বালাই। মেয়েটা টায়ার্ড হয়ে যায়। হোক, তবু গান আমার গাইতেই হবে এবং আমি অবশ্যই মাঝখানে তাল ভুল করে ফেলবো...।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ষবরণ ‘হি হি হি, মারসাদ এইবার আমাকে একটা গানের স্কেলে ফেলতে না পেরে শেষে তাল রেকর্ড করে হেডফোন দিয়েছে আমার কানে!!! মেয়ে অধৈর্য হয়ে শর্টকাট মারলে কী হবে, মেয়ের বাপের ধৈর্য্য রবার্ট ব্রুসের চাইতেও বেশি। সে খুব যত্ন করে শেখায়।’

‘‘আমাদের ছোটবেলায়, মানে যখন মারসাদ আর আমি দুজনেই শিশু ছিলাম, সেই সময়ে কী পরিমাণ ধৈর্য্য নিয়ে আমাকে ভুপেনের গান শিখিয়ে ফেলেছিল এই লোক!! তাও বিমূর্ত রাতের মতো গান!! এখন ভাবলে ‘ওএমজি’ বলতে হয়!! এই একটা কারণেই লোকটাকে আমি হজম করে ফেললাম। যাই হোক, সবাইকে আবারও শুভ নববর্ষ। আজকে সারাদিন চলবে ...।’’

এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘সারা শহরজুড়েই খাঁ খাঁ হাহাকার। এরইমধ্যে অফিসে যাই। ছোট্ট জায়গায়, কিছুলোক একত্রে তো দেখা যায়! করোনাকালে, ছোট্ট জায়গা সংকটের অফিসটাকে মানুষ মানুষ লাগে। আহা... প্রাণ! অতি সাবধানীরা অভিশাপ গলায় নিয়ে, আহা উহু করে উপদেশ দেয়, ফোন করে। মাথা নেড়ে সম্মতি জানিয়ে মজে যাই আনন্দের বাজারে...।’

‘অফিসের লিফট, স্টুডিওর চেয়ার, পিসিআরের প্যানেল সাফ সুতরোর মধ্যেও করোনার ভয় পাত্তা পায় না। মাস্ক লাগিয়ে ঝগড়া, মাস্ক লাগিয়েই— তু চিজ বারি ইয়ে মাস্ক্ মাস্ক্ গান!’

‘অফিস সহকারীদের বাইরে যাওয়া নিষেধ, ধোয়া ইস্ত্রি করা কাপড় পরতে হবে সকলকে, হাতে হাতে স্যানিটাইজার স্প্রে ও টিস্যু। কে কাকে দরজাটা ঠেলে খুলে দিচ্ছেন, ফুস্ করে একটু স্প্রে মারছেন বোঝার উপায় নেই। শুধু বুঝতে পারি, এই ঘামের গন্ধের অফিসে সহমর্মিতা স্প্রে হচ্ছে, সবার সুস্থতার জন্য।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ষবরণ ‘তারপরেও লখিন্দরের বাসর ঘরে করোনার অভি-সাপ ঢুকেছে। জানি, এই সুঁতোনালি সাপ তেমন কিছু করতে পারবে না... শুধু ২৪ ঘণ্টার গমগমে আনন্দটুকু মাইনাস করা ছাড়া, আমাদের করোনা কিচেনের ইলিশ পোলাও, ভুনা খিচুড়ি, বা কষা পাঠা খাওয়ার আড্ডাটুকু কেড়ে নেওয়া ছাড়া।’

‘‘হ্যাঁ, আমাদের এক সহকর্মী করোনা পজিটিভ হওয়ার পর অর্ধেকের বেশি সংবাদকর্মীদের কোয়ারেন্টিনে পাঠিয়েছি। আর হারাধনের কয়েকটা ছেলে মেয়ে যা-ও বা বাকি ছিল— তাদের পরিবার, বন্ধু বান্ধবী, প্রেমিক-প্রেমিকা এবং বাড়িঅলা, এলাকাবাসীর ভালোবাসার দোহাই দিয়ে, দেদারসে মোবাইলে টেক্সট পাঠাচ্ছে আমাকে, দিদি... অমুক, তমুক...। সবার জন্য একটা বাক্যই কপি পেস্ট করছি—‘ঘরে থাকুন, সুস্থ থাকুন’। খাঁটি বাংলায় যাকে বলে... ছুট্টি ই ই ই...!’’

গতরাতে (সোমবার) অনুষ্ঠান শেষ করে, বৈশাখের কন্টেন্ট ফাইনাল করছিলাম। এবারের থিম ‘শুচি হোক ধরা’!

‘গ্রাফিক্স নিয়ে আমি একটু সুচিবাইগ্রস্ত। যেটা রেডি হয়েছিল, পছন্দ হয়নি। হারাধনের একটি ছেলে, সৌরভ-ই আমার জন্যে জেগে ছিল গ্রাফিক্স বিভাগে। আমাদের সেলিব্রেটি সংবাদ পাঠিকা আঁখি ভদ্রকে নিউজের ফাঁকেই বলে গেছিলাম— বৈশাখের গানের দু লাইন বেদনা দিয়ে গেয়ে দিতে। তারপর এক্সপেরিমেন্ট! আর রমনা বটমূলের রাস্তাটার এই একাকিত্বের ড্রোন ছবি নিয়ে রেখেছিলাম, সপ্তাখানেক আগেই। সকাল থেকে যারা নববর্ষের শুভেচ্ছা জানাতে ফোন করেছেন, তাদের অনেকেই বললেন— আমাদের এই গ্রাফিক্যাল শুভেচ্ছা কার্ড নাকি, ‘জন –আহ্বান’ শোনার জন্য, জমে থাকা আকুতি, কান্না হয়ে নামিয়ে আনার উসকানি। অগ্নিস্নানে শুচি হোক ধরা... না ব'লে গাইতে হবে, অশ্রুর স্নানে শুচি হোক ধরা...! বাহ্, বেশ তো!’’

‘ঝাপসা চোখে, গত ১০ বছরের এটিএন নিউজ রুমের বৈশাখী হাহ্ হা- হিহ্ হি রোমন্থন করে নিলাম।’

‘আর ১৪২৭ এর বৈশাখের আগের রাত্রে ১৩/১৪ জনের, হাহাকারের টিম। চোখটা ক্যামেরার লেন্সের মতো এক্সপোজার ঠিক করে, দিব্য চোখে দেখে নিলাম এই ছোট্ট টিমের শক্তি। করোনায়... কিছুতো করলোই! শুভ নববর্ষ ১৪২৭।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ষবরণ

পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক। এসময় তিনি সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ষবরণ

সাংবাদিক অনির্বাণ শাহরিয়ার তার একবছর বয়সী ছোট্ট মেয়ের ছবি পোস্ট করে আফসোস করেছেন। করোনার কারণে তার মেয়ের প্রথম বৈশাখ ভেস্তে যাওয়ার কারণেই এই আফসোস তার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ষবরণ বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) অনলাইনে বর্ষবরণের অনুষ্ঠান করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এইচ এম জহিরুল হক শুভেচ্ছা বক্তব্য দিয়ে ভার্চুয়াল এই অনুষ্ঠান শুরু করেন। বর্ষবরণ অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ইউল্যাবের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা প্রফেসর ইমরান রহমানের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম