আহমদ শফীর সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২০, ০৩:১৩আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ১৪:০০

আহমদ শফী হেফাজতে ইসলামের আমির ও চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফীর সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে এক বিবৃতিতে তিনি এই দোয়া চান।

বিবৃতিতে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, 'আহমদ শফী হুজুর আমাদের সবার জন্য ছায়াস্বরূপ। তিনি দল মত নির্বিশেষে ইসলামপ্রিয় সব মানুষের মুরুব্বি। দেশ ও জাতির প্রয়োজনে তার শারীরিক সুস্থতা আমাদের জন্য নেয়ামতস্বরূপ।'

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয় মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে। তাকে ঢাকায় আজগর আলী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে অসুস্থবোধ করায় শনিবার (১১ এপ্রিল) তাকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। এর আগেও কয়েকবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।

/সিএ/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম