করোনা: আইনজীবীদের বিনা সুদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট বারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২০, ১৭:১১আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ১৭:১৩

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আইনজীবী সদস্যদের ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট বার (আইনজীবী সমিতি) অ্যাসোসিয়েশন। তাই যারা এই ঋণ সুবিধা নিতে চান, তাদেরকে সরাসরি বা ই-মেইলের মাধ্যমে আগামী ২৫ এপ্রিলের মধ্যে আবেদন করতে বলেছে সুপ্রিম কোর্ট বার।

বুধবার (১৫ এপ্রিল) সমিতির সদস্যদের নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন।

সভা সিদ্ধান্ত অনুসারে, সুপ্রিম কোর্টের আইনজীবী সদস্যদের আগামী ২৫ এপ্রিলের মধ্যে এ ঋণের জন্য আবেদন করতে হবে। সরাসরি কিংবা ই-মেইলের মাধ্যমে সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত সমিতির অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এছাড়া, সমিতির ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।

করোনার প্রাদুর্ভাবে আদালত বন্ধ থাকায় এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আইনমন্ত্রীকে একটি চিঠি দেন। ওই চিঠিতে বলা হয়, করোনাজনিত কারণে দেশের বিদ্যমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট বন্ধ থাকায় বিজ্ঞ আইনজীবীরা পেশা পরিচালনা করতে না পারায় কঠিন অবস্থার মধ্যে দিন যাপন করছেন।

চিঠিতে আরও বলা হয়, আইনজীবীরা কোর্ট ফি দেওয়ার মাধ্যমে সরকারের রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিজ্ঞ আইনজীবীরা কঠিন অবস্থা কাটিয়ে ওঠার লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং অন্য আইনজীবী সমিতির সদস্যদের কল্যাণার্থে সরকারের তহবিল থেকে ৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার জন্য আপনার (আইনমন্ত্রী) মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করা যাচ্ছে।’

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম