করোনা: ঘরে বসেই টোল ফ্রি ১৬৪৩০ নম্বরে মিলবে আইনি সেবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২০, ১২:৫৬আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১২:৫৭

আইন মন্ত্রণালয় করোনা সংক্রমণ রোধে ঘরে বসে যেকোনও আইনি পরামর্শ বা তথ্য পেতে টোল ফ্রি ১৬৪৩০ নম্বরে ২৪ ঘণ্টা সরকারি  সহায়তা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আইন মন্ত্রণালয়ের অধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহকারী পরিচালক (মনিটরিং) মাসুদা ইয়াসমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিকভাবে অসচ্ছল সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন ২০০০’ প্রণয়ন করা হয়। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করে। বর্তমানে সারাদেশে সংস্থার তত্ত্বাবধানে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোভিড ১৯  এর বর্তমান পরিস্থিতিতে ঘরে বসে যে কোনও আইনগত প্রয়োজনে আইনগত পরামর্শ বা তথ্য প্রাপ্তির উদ্দেশ্যে সরকারি আইনগত সহায়তা জাতীয় হেল্পলাইন কল সেন্টার টোল ফ্রি ১৬৪৩০ নম্বরটি ২৪ ঘণ্টা চালু আছে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী