সিলেট বিভাগে ২০টি আইসিইউ বেড চেয়ে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২০, ১৩:০৮আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৩:৫০

আদালত সিলেট বিভাগের জন্য (ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল/শহীদ শামসুদ্দিন হাসপাতাল বা অন্য স্থানে) অন্তত ২০টি আইসিইউ বেড সম্বলিত একটি সুরক্ষিত ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ই-মেইলের মাধ্যমে নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আব্দুল কাইউম।

নোটিশের বিষয়ে ব্যারিস্টার কাইউম জানান, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী ও দুই সন্তান আর দেশের হাজারো মানুষকে কাঁদিয়ে চলে গেলেন। আরও অনেক চিকিৎসক রয়েছেন ঝুঁকিতে। 

নোটিশে বলা হয়, বৈশ্বিক মহামারি করোনা বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে, আমাদের প্রবাসী অধ্যুষিত সিলেটও রয়েছে ভয়াবহ ঝুঁকিতে। বৃহত্তর সিলেটে প্রায় দুই কোটি মানুষের বসবাস। এই বিশাল অঞ্চলের এত বিপুল সংখ্যক মানুষের জন্য শহীদ শামসুদ্দিন হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য সরকার নির্ধারণ করেছে। কিন্তু ইতোমধ্যেই গণমাধ্যমসহ বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবর থেকে স্পষ্ট হয়েছি, শহীদ শামসুদ্দিন হাসপাতাল করোনা রোগীর সব স্তরের চিকিৎসা দেওয়ার জন্য সক্ষম নয়। এমনকি সিলেটের প্রায় দুই কোটি মানুষের কেউ করোনা আক্রান্ত হলে শামসুদ্দিন হাসপাতালে তাদের জন্য একটি জীবন রক্ষাকারী ভেন্টিলেটরও এই মুহূর্তে চালু নেই বা পরিচালনায় দক্ষ লোকবল নেই।

নোটিশে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে উদ্দেশ করে বলা হয়, আপনারা সরেজমিনে শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড, আইসিইউ ইউনিট পরিদর্শন ও পর্যবেক্ষণ করুন। তড়িৎ গতিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটা বিশাল বিভাগের করোনা সেবার পর্যাপ্ত যন্ত্রপাতি (ভেন্টিলেটর, নেগেটিভ প্রেশার, এবিজি, কার্ডিয়াক মনিটর, প্রভৃতি), সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই, জেনারেটর প্রভৃতি নিশ্চিত করুন। সার্বক্ষণিক মেডিক্যাল টিম (রোস্টার ওয়াইজ কনসালট্যান্ট, এমও, নার্স, আয়া, ক্লিনার), আইসিইউ টিমের (দক্ষ এনেস্থেশিওলজিস্ট, নার্স, আয়া, ক্লিনার) সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করুন। জরুরি পরিস্থিতিতে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট ওসমানী হাসপাতাল কিংবা শহীদ শামসুদ্দিন হাসপাতাল যেখানেই হোক, এই বিভাগের মানুষের জন্য অন্তত ২০টি আইসিইউ বেড সম্বলিত একটি সুরক্ষিত ব্যবস্থাপনা নিশ্চিত করুন।

/বিআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম