শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যালে নিরাপত্তা সামগ্রী দিলো নৌবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২০, ১৯:৩৫আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৯:৫০

হাসপাতালের পরিচালকের কাছে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট ডা. আফরোজা আওরঙ্গজেব বিভিন্ন সামগ্রী তুলে দিচ্ছেন করোনাভাইরাস থেকে নিরাপত্তায় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এবং অন্যান্য সামগ্রী দিয়েছে নৌবাহিনী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল)  হাসপাতালের পরিচালকের কাছে নৌবাহিনীর পক্ষে নৌবাহিনী পরিবার কল্যাণ (বানৌপকস) সংঘের প্রেসিডেন্ট ডা. আফরোজা আওরঙ্গজেব এসব সামগ্রী হস্তান্তর করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবায় ডাক্তার, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ডাক্তার এবং নার্সদের জন্য ৭০০ ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), ১৪০০ মাস্ক, ৮০০ সেট গ্লাভস, ৪০০ বিশেষ নিরাপত্তা চশমা, ১০টি আইআর থার্মোমিটার, ১০০০ পলিব্যাগসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী দেওয়া হয়। 

নৌবাহিনী করোনাভাইরাস মোকাবিলায় রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও খুলনার দ্বায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত জীবাণুনাশক ওষুধ ছিটানো, খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদানসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। তাছাড়া উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনসমাগম পরিহার করে স্থানীয় গরিব, দুস্থ ও অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে চাল-ডালসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করছে।

 

/জেইউ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম