করোনা শনাক্তে চীন থেকে কিট আনবে বিমান বাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২০, ২০:১৭আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২১:৩৪

আইএসপিআর চীন থেকে করোনাভাইরাস শনাক্তকারী কিট ও পিপিইসহ চিকিৎসা সামগ্রী আনবে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমান। এই উদ্দেশ্যে শুক্রবার (১৭ এপ্রিল) বিমানটি চীনের উদ্দেশে চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যাবে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, এই বিমানের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে চীন থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি সংগ্রহের জন্য শুক্রবার বিমান বাহিনীর ১৬ জন এয়ার ক্রু চীনের উদ্দেশে চট্টগ্রাম আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করবেন। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমোডর মো. জাহিদুর রহমান, জিডি (পি) দলনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

সি-১৩০জে বিমানটি চীন যাত্রার উদ্দেশে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, ঢাকা থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম পৌঁছায়। মিশন সম্পন্ন করার জন্য বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সরকারের নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় করোনাভাইরাস প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে সশস্ত্র বাহিনী চীন সরকারের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সে দেশ থেকে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শনাক্তকরণে প্রয়োজনীয় কিট, এন-৯৫ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, ইলেকট্রিক থার্মোমিটার, মেডিক্যাল সেফটি গ্লাভস, প্রটেক্টিভ গ্লাভস, গগলস এবং ব্যক্তিগত সুরক্ষা (পিপিই)-সহ চিকিৎসা সহায়ক সামগ্রী সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে।

উল্লেখ্য, করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সহায়তা দিচ্ছে।
করোনাভাইরাস মোকাবিলায় গণচীন সরকারের প্রশংসনীয় উদ্যোগ এবং প্রাদুর্ভাব রোধে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অকৃত্রিম সহায়তার জন্য বন্ধুত্বের নিদর্শন স্বরূপ চীনের সশস্ত্র বাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী কিছু সামগ্রী, যেমন- হস্ত ও কুটির শিল্প জাতীয় উপহার সামগ্রী বিমান বাহিনীর ওই পরিবহনে চীনে পাঠানো হয়।

চিকিৎসা সামগ্রীসহ বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে বিমানটি ১৮ এপ্রিল দেশে ফিরবে বলে আশা করা হচ্ছে।

/জেইউ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম