বিভিন্ন দেশে চিকিৎসক পুল গঠন করছে বাংলাদেশ দূতাবাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২০, ০১:০৫আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ০১:০৭

করোনাভাইরাস বিশ্বের প্রায় প্রতিটি দেশ করোনাভাইরাসে আক্রান্ত। ওইসব দেশে অবস্থানরত বাংলাদেশিরাও আছেন ঝুঁকিতে। প্রবাসী বাংলাদেশিদের খাদ্যসহ বিভিন্ন সহায়তা দেওয়ার চেষ্টা করছে সরকার। পাশাপাশি যেসব দেশে বাংলাদেশিদের সংখ্যা বেশি এবং যেসব দেশে বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক কর্মরত আছেন, সেসব দেশে বাংলাদেশিদের বিশেষ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা চলছে। এখন পর্যন্ত অস্ট্রেলিয়া, নিউ ইয়র্ক, সৌদি আরব, যুক্তরাজ্যসহ আরও কয়েকটি দেশে বিশেষ চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অস্ট্রেলিয়াতে কর্মরত একজন বাংলাদেশি কূটনীতিক বলেন, দূতাবাস এখানে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসকদের নিয়ে একটি পুল গঠনের উদ্যোগ নিলে ভালো সাড়া পায়। এখানে চিকিৎসকরা টেলিফোনের মাধ্যমে সেবা দিচ্ছেন।
যুক্তরাষ্ট্রে কর্মরত আরেকজন কূটনীতিক বলেন, গোটা আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি আছেন নিউ ইয়র্কে। সেখানে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসকও কর্মরত। এই উদ্যোগে তারা সাড়া দিয়েছেন এবং বাংলাদেশিদের সেবা দিচ্ছেন।
যুক্তরাজ্যেও বাংলাদেশি-ব্রিটিশ চিকিৎসকদের সমন্বয়ে একটি করোনা হেল্প লাইন টিম গঠন করেছে বাংলাদেশ দূতাবাস। এই চিকিৎসক দল ওই দেশে অবস্থানরত বাংলাদেশিদের চিকিৎসা দেবে।
সৌদি আরবে বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত ১৫ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সেখানে বাংলাদেশিরা ঝুঁকির মধ্যে আছেন। এ বিষয়ে একজন কূটনীতিক বলেন, এদেশেও অনেক বাংলাদেশি চিকিৎসক বিভিন্ন হাসপাতালে কর্মরত। তাদের নিয়ে একটি চিকিৎসক পুল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহী চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম