মুসল্লি ছাড়া দ্বিতীয় জুমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২০, ১৭:৫৮আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১৮:০১

মুসল্লি ছাড়া দ্বিতীয় জুমা সরকারের নিষেধাজ্ঞায় মুসল্লি ছাড়াই মসজিদে আদায় হলো জুমার নামাজ। মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরাই আদায় করেছেন জুমার নামাজ। অনেক মসজিদের মাইকে মুসল্লিদের মসজিদে না এসে বাড়িতে জোহরের নামাজ পড়তে আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিরা আসলেও তাদের ফিরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে আজানের আগেই  রাজধানীর বিভিন্ন মসজিদের মাইকে মুসল্লিদের উদ্দেশে বলা হয়— মসজিদে না এসে বাসায় জোহরের নামাজ পড়তে।

গত সপ্তাহে জুমায় অনেক মসজিদে অনুরোধ করার পরও মুসল্লিরা এসেছিলেন। যদিও আজ  এমন চিত্র দেখা যায়নি। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় মসজিদের গেটে বাইরে থেকে তালা দেখা গেছে।

মুসল্লি ছাড়া দ্বিতীয় জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজানের পর কিছু মুসল্লি আসলেও তাদের ফিরিয়ে দিয়েছে  পুলিশ। তাদের অনেকেই মসজিদের বাইরে নামাজ আদায় করেছেন। 

৬ এপ্রিল মুসল্লিদের ঘরে নামাজ পড়ার নির্দেশ দেয় সরকার। ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা জরুরি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে— শুধু মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমরা মসজিদে নামাজ আদায় করবেন। জুমার জামাতে অংশগ্রহণের বদলে ঘরে জোহরের নামাজ আদায়ের নির্দেশ দেওয়া যাচ্ছে। মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা মিলে পাঁচ ওয়াক্তের নামাজ অনধিক পাঁচ জন এবং জুমার জামাতে অনধিক ১০ জন শরিক হতে পারবেন। বাইরের মুসল্লি মসজিদে জামাতে অংশ নিতে পারবেন না।

ছবি: নাসিরুল ইসলাম

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম