চট্টগ্রামে স্বাস্থ্যকর্মী, পুলিশ ও সাংবাদিকদের স্যানিটাইজার ও সুরক্ষা সরঞ্জাম দিয়েছে সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্ট। এছাড়া দেশব্যাপী সুবিধা বঞ্চিতদের মাঝে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রীও বিতরণ শুরু করেছে মাইজভান্ডারী ট্রাস্ট। সোমবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাইজভান্ডারী ট্রাস্টের চেয়ারম্যান শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভান্ডারী চট্টগ্রাম জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদ রানা ও পুলিশ কমিশনার মাহবুবুর রহমানের কাছে স্যানিটাইজার ও সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করেন।
অন্যদিকে রমজান উপলক্ষে চট্টগ্রামের দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাল, আলু, পেয়াজ, ছোলা, চিনি, লবণ, তৈল, পাউডার দুধ, চাপাতাসহ বিভিন্ন সামগ্রী। সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারির উদ্যোগে সারা দেশে ৪০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।








