বিনা সুদে ঋণ পেতে সাড়ে ৭ হাজার আইনজীবীর আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২০, ১৮:৪৬আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১৮:৫২

ঢাকা আইনজীবী সমিতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আইনজীবীদের একমাত্র কর্মস্থল আদালত বন্ধ। ফলে আর্থিকভাবে বিপাকে পড়েছেন অনেক আইনজীবী। এ অবস্থায় ঢাকা আইনজীবী সমিতির পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিনা সুদে দুই বছর মেয়াদি ঋণ পেতে সোমবার (২০ এপ্রিল) পর্যন্ত সাত হাজার ৫১১ জন তালিকাভুক্ত আইনজীবী আবেদন করেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) অনলাইনে আসা আবেদনপত্র গণনা শেষে ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গত ১৩ এপ্রিল ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় ২৫ হাজার ২০৯ সদস্যকে (আইনজীবী) বিনা সুদে দুই বছর মেয়াদি ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী সোমবার (২০ এপ্রিল) ছিল আবেদনের শেষ দিন। এ পর্যন্ত সাত হাজার ৫১১ জন সদস্য এই আবেদন করেছেন।

ঢাকা বারের সভাপতি আরও  বলেন, ‘আগামী ২৩ এপ্রিল সকাল ১০টায় বর্তমান কমিটির সভা আহ্বান করা হয়েছে। ঋণ দেওয়ার বিষয়ে কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করবেন। বারের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গেও আলোচনা করা হবে। এরপর সমন্বয় কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে ঋণ দেওয়ার কার্যক্রম শুরু করবো।’

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল বিনা সুদে দুই বছর মেয়াদি ঋণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ঢাকা আইনজীবী সমিতি। সেজন্য ২০ এপ্রিলের মধ্যে ঢাকা বারের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য ঘোষণা দেওয়া হয়।

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম