ঢাকা ছাড়লেন ৩০১ মার্কিন নাগরিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২০, ০৩:০২আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০৩:০২

ওমনি এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ছবি: সংগৃহীত) ঢাকা ছেড়েছেন ৩০১ জন মার্কিন নাগরিক। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫২ মিনিটে তাদের নিয়ে ওমনি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ফ্লাইটটি মঙ্গলবার সন্ধ্যায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও উড়োজাহাজের আসনের তুলনায় যাত্রী বেশি হওয়ায় জটিলতা দেখা দেয়। পরে জটিলতা কাটিয়ে ৩০১ জন মার্কিন নাগরিক নিয়ে রাতে ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে।

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা ছাড়েন ১৫৪ জন তুরস্কের নাগরিক এবং ২৬৪ জন ব্রিটিশ নাগ‌রিক।

এছাড়া গত ১৩ এপ্রিল ৩২৮ জন, ৫ এপ্রিল  ৩২২ জন এবং ৩০ মার্চ ২৬৯ জন মার্কিন নাগরিক ঢাকা ত্যাগ করেছেন।পাশাপাশি জার্মান, জাপান, মালয়েশিয়া, কানাডা ও ভুটানের নাগরিকরাও বাংলাদেশ ত্যাগ করেছেন।

/সিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম