রৌমারীতে খাদ্যসামগ্রী বিতরণ প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২০, ১৮:৪২আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১৯:৩৯

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন কুড়িগ্রাম জেলার নিজ এলাকা রৌমারীতে দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে দরিদ্র ও শ্রমজীবী মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন তিনি।

বুধবার (২২ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার নিজ নির্বাচনি এলাকা রৌমারী উপজেলার শৌলমারী ও দাঁতভাঙ্গা ইউনিয়নের শ্রমজীবী ও অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন প্রতিমন্ত্রী। দুটি ইউনিয়নে এক হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, ডাল ও সাবানসহ অন্যান্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সবাইকে ঘরে থাকতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এই মহাদুর্যোগে সবার সহযোগিতার জন্য সরকার পাশে আছে ও থাকবে। একজন মানুষও অনাহারে থাকবে না।’

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম