করোনা মোকাবিলায় আইইবি’র টেলিমেডিসিন সেবা চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২০, ১৯:৪৫আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১৯:৪৮

করোনা মোকাবিলায় আইইবি’র টেলিমেডিসিন সেবা চালু

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সারা দেশের মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে বিনা মূল্যে টেলিমেডিসিন (মুঠোফোনে চিকিৎসা) সেবা চালু করেছে প্রকৌশলীদের প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

বুধবার (২২ এপ্রিল) বিকালে অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার।

ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবা পৌঁছে দিয়েছেন। কিন্তু বর্তমানের পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত, আর অন্যটি হচ্ছে সাধারণ রোগী। আমরা এই মহামারি করোনাভাইরাস প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণের চেষ্টা করছি। বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডাটা ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করে মহামারি করোনাভাইরাস প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।’

মোস্তাফা জব্বার বলেন, ‘আইইবি'র টেলিমেডিসিন সেবা'র উদ্যোগকে আমি সাধুবাদ এবং অভিনন্দন জানাই। আইইবি'র এই সুন্দর উদ্যোগের ফলে দেশের যে কোনও প্রান্ত থেকে যে কেউ শুধু মাত্র নির্দিষ্ট নম্বরে কল করে সেবা নিতে পারবেন।’

এসময় মন্ত্রী আইইবিকে এই সেবা একটি অ্যাপের মাধ্যমে নিয়ে আসার পরামর্শ দেন। সে ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। পরে মন্ত্রী টেলিমেডিসিন সেবার হটলাইন নম্বরে কল করে এই সেবার উদ্বোধন ঘোষণা করেন।

অনলাইন ভিডিও কনফারেন্সে সভাপতির বক্তব্যে আইইবি'র প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, ‘কোভিড-১৯ করোনা মহামারির মধ্যেও প্রকৌশলীরা জীবনের ঝুঁকি নিয়ে জরুরি পরিষেবা সচল রেখেছেন। এছাড়াও আমাদের পরিবারের ডাক্তার সদস্যরা সম্মিলিতভাবে এগিয়ে এসেছেন টেলিমেডিসিন সেবা প্রদানে। এই দুর্যোগকালীন সময়ে দেশের প্রকৌশলীরা সর্বাত্মকভাবে জনগণের পাশে থাকবে। এই সেবা দেশের সবার জন্য বিনা মূল্যে উম্মুক্ত থাকবে। দেশের যে কোনও প্রান্ত থেকে যে কেউ ফোন করে এই সেবা গ্রহণ করতে পারবেন।’

ভিডিও কনফারেন্সে আইইবি'র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুরের সভাপতিত্বে আরও  যুক্ত ছিলেন— আইইবি'র সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, আইইডিসিআরের সাবেক পরিচালক ডা. মো. ইউসুফ, ইএনটি বিশেষজ্ঞ লে. কর্নেল ডা. বশির আহমেদ, অর্থোপেডিক সার্জন ডা. সাইফুদ্দিন আহমেদ, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. সাঈদা মাকসুদা মোর্শেদ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. রোকেয়া খাতুন, ডা. রুমানা আক্তার প্রমুখ।

মহামারি করোনা যুদ্ধে প্রকৌশলী পরিবারের ডাক্তার সদস্য নিয়ে আইইবি টেলিমেডিসিন সেবা চালু করা নম্বর ০৯৬১১৮৮৮১১১-এ দেশের যে কেউ ফোন দিয়ে টেলিমেডিসিন সেবা নিতে পারবেন। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত এই সেবা চালু থাকবে। এখানে পর্যায়ক্রমে ৩৪ জন বিশেষজ্ঞ ডাক্তার বিনা মূল্যে  সেবা দেবেন। ডাক্তাররা প্রতিদিন এক ঘণ্টা করে রোস্টারিংয়ের মাধ্যমে সেবা প্রদান করবেন। পরবর্তীতে কোনও রোগী  তার কোনও টেস্ট রিপোর্ট যদি ডাক্তারকে দেখাতে চান, তাহলে [email protected] এই মেইলে সাবজেক্টে ডাক্তারের নাম/কোড লিখে রিপোর্ট এটাচড করে মেইল করা যাবে। সংশ্লিষ্ট ডাক্তার সময়ানুযায়ী রোগীর রিপোর্ট দেখে পরবর্তী করণীয় ঠিক করে দেবেন।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম