সাংবাদিকদের জন্য পিপিই দিলো দেশীয় পোশাক ব্র্যান্ড র-ন্যাশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২০, ২১:৫৭আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ২১:৫৯

সাংবাদিকদের জন্য পিপিই দিলো দেশীয় পোশাক ব্র্যান্ড র-ন্যাশন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের সহায়তায় গণমাধ্যমকর্মীদের জন্য বেশকিছু পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছে দেশীয় পোশাক ব্র্যান্ড র-ন্যাশন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের কাছে এসব পিপিই হস্তান্তর করা হয়।

প্রাথমিকভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনসহ বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম প্রতিষ্ঠানের জন্য এসব পিপিই দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও  পিপিই সরবরাহ করা হবে বলেও ব্র্যান্ড কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।

পিপিই হস্তান্তরের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম, র-ন্যাশন-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনিবার্হী কমিটির সদস্য সায়ীদ আবদুল মালিক, ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোশিয়েশনের (ডুরা) প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ডিআরইউ সদস্য শাহেদ শফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় র-ন্যাশন-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আহমেদ বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতিতে সবচেয়ে ঝুঁকির মধ্যে থেকে দায়ত্বপালন করছেন গণমাধ্যমকর্মীরা। আমরা বিষয়টি বিবেচনা করে তাদের জন্য এই পিপিইগুলো হস্তান্তর করেছি। এর আগেও আমরা বিভিন্ন পেশাজীবী ও গণমাধ্যম প্রতিষ্ঠানকে পিপিই বিতরণ করেছি। পর্যায়ক্রমে আমরা আরও  কিছু পিপিই তাদের সরবরাহ করবো।’

/এসএস /এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম