বৈধ কাগজপত্র না থাকায় ওমানে গ্রেফতার হওয়া বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ২৮৮ জন মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬ টা৪৮ মিনিটে ২৮৮ জন প্রবাসী বাংলাদেশিকে নিয়ে ওমান এয়ারের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফিরতি ফ্লাইটে ওমানের ৪জন নাগরিক নিজ দেশে ফিরে যান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ওমানফেরত সবাইকে হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন অনুসারে প্রাতিষ্ঠানিক বা হোম কোয়ারেন্টিনে পাঠানোর হবে।








