ধান কাটতে বরেন্দ্র এলাকায় শ্রমিক পাঠালো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২০, ১৩:৩০আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১৩:৪০

ধান কাটতে বরেন্দ্র এলাকায় শ্রমিক পাঠালো পুলিশ লকডাউন আটকে থাকা কর্মহীন শ্রমিকদের ধান কাটার জন্য দ্বিতীয়বারের মতো বরেন্দ্র এলাকায় পাঠিয়েছে কুমিল্লা জেলা পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) শ্রমিকদের বিশেষ ব্যবস্থায় বরেন্দ্র এলাকায় পাঠানো হয়।

পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসনের সহযোগিতায় কুমিল্লা জেলা পুলিশ আটকে থাকা কর্মহীন ৪৬ জন কর্মহীন শ্রমিককে ধান কাটার জন্য বরেন্দ্র এলাকায় পাঠানোর ব্যবস্থা করে। তাদের প্রত্যেকের হাতে গ্লাভস, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া হয় জেলা পুলিশের পক্ষ থেকে। পরে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও জেলা প্রসাশক আবুল ফজল মীর কৃষি শ্রমিকদেরকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। কৃষি শ্রমিকরা তাদের যন্ত্রপাতি নিয়ে বাসে করে বরেন্দ্র এলাকায় রওনা হন।

ধান কাটতে বরেন্দ্র এলাকায় শ্রমিক পাঠালো পুলিশ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, 'মাঠে এখন ধান পেঁকে আছে। মাঠ থেকে ধান সংগ্রহ করা প্রয়োজন। তাই করোনা সংক্রমণের এই সময়ে কৃষি শ্রমিক সংকট দূর করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্রভূমিতে ধান কাটার জন্য কৃষি শ্রমিক পাঠিয়েছি। পর্যায়ক্রমে আরও কৃষি শ্রমিক পাঠানো হবে। দূর্যোগ পরবর্তী সময়ে যেন খাদ্য সমস্যা না দেখা দেয় সে লক্ষ্যই আমাদের এই উদ্যোগ।'

অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/জেইউ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম