‘অনুমোদনহীন টেস্টিং কিটে করোনা পরীক্ষা করা যাবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২০, ১৭:০০আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১৭:০২

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সরকারের অনুমোদনহীন কোনও কিটস গ্রহণযোগ্য হবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত পদ্ধতি অনুযায়ী ও সরকারিভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে শুধু অনুমোদিত কিটসের মাধ্যমেই করোনা পরীক্ষা করা হচ্ছে। র‌্যাপিড কিটস নিয়েও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা রয়েছে এবং সে অনুযায়ী সরকার কাজ করছে।
শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের মিডিয়া সেলের ব্রিফিংয়ে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ও মিডিয়া সেলের আহ্বায়ক হাবিবুর রহমান খান এসব কথা বলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ব্রিফিংকালে হাবিবুর রহমান খান বলেন, করোনা প্রতিরোধে দেশব্যাপী সব হাসপাতালে চিকিৎসা সেবা মনিটরিংয়ের জন্য বর্তমানে মন্ত্রণালয়ের ৪৪ জন কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। জেলা শহরে করোনা পরীক্ষায় ব্যবহারের জন্য ২টি করে আলাদা গাড়ি বরাদ্দ রাখা আছে। করোনা মোকাবিলায় নতুন আরও দুই হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগে সরকার কাজ করছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, প্রেস ব্রিফিংয়ের আগে সকাল ১১টায় মিডিয়া সেলে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিদিনের মিডিয়া মনিটরিং করে তার রিপোর্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর করার উদ্যোগ নেওয়া হয় এবং করোনার সকল তথ্য আপডেট রাখতেও কাজ করার উদ্যোগ গ্রহণ করা হয়। ব্রিফিংকালে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব বেগম রীনা পারভীন, যুগ্মসচিব নিলুফার নাজনীন উপস্থিত ছিলেন।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম