রাজধানীর টিকাটুলি এলাকায় পঁচিশটি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর টিকাটুলিতে সেন্ট্রাল উইমেন্স কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে আট কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি সয়াবিন তেল, এক কেজি ছোলা, আধা কেজি আদা ও এক কেজি মুড়ি দেওয়া হয়।
রিয়াজ উদ্দিন রিয়াজ স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সেন্ট্রাল উইমেন্স কলেজের গভর্নিং বডির সদস্য। এ সময় উপস্থিত ছিলেন সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম।
এ বিষয়ে রিয়াজ বলেন, সরকারের পাশাপাশি সবাই যদি ব্যক্তি উদ্যোগে মানুষের পাশে দাঁড়াই. তাহলে অনেক পরিবারের উপকার হবে, দেশের কেউ অনাহারে কষ্ট পাবে না।








