করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২০, ১৯:২৯আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২০:০০

আইজিপি ড. বেনজীর আহমেদ করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা দেওয়ার সব আয়োজন রয়েছে বলে জানিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ পুলিশের অন্যান্য হাসপাতালেও করোনা সংক্রান্ত চিকিৎসা সুবিধা বাড়ানো হয়েছে। বিভাগীয় পর্যায়েও নেওয়া হয়েছে সুচিকিৎসার ব্যবস্থা। করোনায় আক্রান্ত পুলিশের যেকোনও সদস্যের সুচিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে পুলিশ সদর দফতর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেবার বর্তমান ধারা অব্যাহত রাখতে পুলিশ কর্মকর্তাদের এসব কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, ‘পুলিশ সদস্য ও তাদের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ রয়েছে।’ সাধারণ মানুষের কল্যাণে পুলিশের সব সদস্যের ত্যাগ ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে ড. বেনজীর আহমেদ বলেন, ‘জনগণের কল্যাণে সেবার এ ধারা অব্যাহত রাখতে হবে। দেশের সাধারণ জনগণ ও গুণীজনদের যে অকুণ্ঠ ভালোবাসা ও প্রশংসা পুলিশ পাচ্ছে, তার প্রতি শ্রদ্ধা রেখে মানুষের কল্যাণে পুলিশ কাজ করে যাবে। এক্ষেত্রে কোনও ধরনের অনিয়ম, অপেশাদার আচরণ ও অসদুপায়কে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না।’

পবিত্র রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কালোবাজারি ও মজুতদারি রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়ে আইজিপি বলেন, ‘পণ্যবাহী ট্রাক বা বাহনগুলো পণ্য পৌঁছে দিয়ে ফেরার সময় যেন কোনও পর্যায়েই হয়রানির শিকার না হয়, সেটি নিশ্চিত করতে হবে।’ পাশাপাশি করোনার বিস্তার রোধে লকডাউন, সামাজিক দূরত্ব বজায় রাখা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে পুলিশের কার্যক্রমকে অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি।

দায়িত্ব পালনরত সব পুলিশ সদস্যের জন্য পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী সংগ্রহ করা হয়েছে এবং তা বিভিন্ন ইউনিটে পৌঁছে দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন আইজিপি।

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম