ভিজিএফ’র চাল আত্মসাৎ: ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২০, ১৯:১৮আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৯:১৯

দুদক

ভিজিএফ’র চাল আত্মসাতের অভিযোগে শরীয়তপুরে এক ইউপি চেয়ারম্যানসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৭ এপ্রিল) দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমলেশ মণ্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন— শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম নাসিরউদ্দীন স্বপন, একই  ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সদস্য মোফাচ্ছেল বেপারী ও  ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম বেপারী।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, আসামিরা পরস্পর যোগসাজশে কুচাইপট্টি ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগী কার্ডধারী মৎস্যজীবীদের মধ্যে ভিজিএফ'র চাল বিতরণে অনিয়ম-দুর্নীতি ও প্রতারণা করে এক হাজার ৫৯০ কেজি  চাল আত্মসাৎ করেছেন।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের  ৫ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম