সাংবাদিক ওমর ফারুকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২০, ১৫:০৩আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৫:০৪

সাংবাদিক ওমর ফারুকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

সিনিয়র সাংবাদিক ও বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি ওমর ফারুকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ৩০ এপ্রিল ভোরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫১ বছর।

মরহুমের স্ত্রী সানজিদা ফারুক জানান, তার আত্মার মাগফিরাত কামনা করে এদিন মীরহাজীরবাগে তার বাসায় দোয়ার আয়োজন করা হয়েছে। বাদ ইফতার পারিবারিকভাবে দোয়া মোনাজাত করা হবে। তবে করোনা পরিস্থিতির কারণে এবছর মসজিদ ও তার সমাধি জুরাইন কবরস্থানে কোনও আয়োজন নেই।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৯ এপ্রিল দুপুর দেড়টার দিকে ধানমন্ডির ৩২ নম্বর থেকে অফিসের ফটকে এসে পৌঁছার পর অসুস্থ হয়ে পড়েন ওমর ফারুক। তখনই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করিয়ে দেন। সেখানে ইসিজি ও এনজিওগ্রাম করার পর তার হার্টের শিরায় দুটি ব্লক ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে তাৎক্ষণিকভাবে আইসিইউতে নেওয়া হয় ওমর ফারুককে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৩০ এপ্রিল ভোরে মারা যান তিনি।

সাংবাদিক ওমর ফারুক কর্মজীবনে দৈনিক সমাচার, দৈনিক রূপালী, দৈনিক আজকের কাগজ, দৈনিক যুগান্তর ও সবশেষ বাংলা ট্রিবিউনে কাজ করেছেন। তিনি বাংলাদেশ নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।

/এসএস/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের