বন্দিদের সুরক্ষায় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মানবাধিকার কমিশনের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২০, ১৭:৫৭আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৯:০৮

জাতীয় মানবাধিকার কমিশন কারাবন্দিদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কমিশন থেকে এই চিঠি পাঠানো হয়। চিঠিতে কারাগারে করোনাভাইরাস প্রতিরোধে বেশ কিছু সুপারিশ করেছে কমিশন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব বরাবর পাঠানো চিঠিতে জাতীয় মানবাধিকার কমিশন লিখেছে, দেশের কারাগারগুলোতে করোনাভাইরাসের বিস্তার লক্ষণীয়। করোনাভাইরাসের মহামারি যাতে কারাগারে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য বিশ্বের অনেক দেশ বন্দিদের মুক্তি দিয়েছে। অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ইরান, ইতালি, নেদারল্যান্ডস, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র বন্দিমুক্তির প্রক্রিয়া শুরু করেছে এবং বেশ কিছু বন্দিকে মুক্তিও দিয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশেও বন্দিমুক্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তকে কমিশন স্বাগত জানায়। কমিশন মনে করে, উক্ত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা জরুরি।

কারাগারে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশগুলোর মধ্যে রয়েছে, লঘু অপরাধের জন্য দণ্ডিত, জামিনযোগ্য, শারীরিক ও মানসিকভাবে অক্ষম, বয়োবৃদ্ধ, সাজার মেয়াদ প্রায় শেষ পর্যায়ে রয়েছে, এমন বন্দিদের যথাযথ তালিকা প্রস্তুত করে তাদের মুক্তি দেওয়া। দেশের সব কারাগার ও ডিটেনশন সেন্টারের জন্য জরুরি স্বাস্থ্য পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রণয়ন। ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামসহ প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করা। কারাগারের কর্মচারী এবং স্বাস্থ্যসেবা কর্মীদের সক্ষমতা বাড়ানো। কারাগারের প্রস্তুতি, প্রতিরোধ ও প্রতিক্রিয়া ব্যবস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী তৈরি করা। কারাবন্দি, কারা কর্তৃপক্ষ ও কারাগারের অন্যান্য কর্মী ও দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম