চামেলীবাগে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২০, ২০:২৪আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ২০:২৬

 

ঝুলন্ত লাশ রাজধানীর পল্টনের চামেলীবাগ এলাকার একটি বাসার বাথরুম থেকে রোজিনা খাতুন (১৩) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৩টায় খবর পেয়ে পল্টন থানার পুলিশ ১৪ চামেলীবাগ বাসার ৩বি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করে। রোজিনার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার কাউনিয়া গ্রামে। বাবার নাম আইয়ুব আলী।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ বাথরুমের দরজার লক ভেঙে কিশোরীর লাশ উদ্ধার করে। কাপড় রাখার রেলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিল লাশটি। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে লাশটি পাঠিয়ে দেওয়া হয়।

ফ্ল্যাটটিতে বসবাসরতদের বরাত দিয়ে তিনি আরও জানান, রোজিনা ওই বাসায় প্রায় এক বছর ধরে কাজ করেছে। বাসাতে তার (রোজিনা) নানিও গৃহকর্মীর কাজ করতো। দুপুরে কাপড় শুকানোর জন্য ছাদে যায় রোজিনা। পরে সেখান থেকে বাথরুমে ঢোকার পর অনেক সময় পার হয়ে গেলেও দরজা না খোলায় নক করা হয়। ভেতর থেকে কোনও সাড়া শব্দ না পেয়ে থানায় খবর দেওয়া হয়।

ওসি আবু বকর সিদ্দিক বলেন, লাশ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে।

 

/এআইবি/আরজে/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম