চিকিৎসক ও পুলিশকে সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন মাইজভান্ডারি ট্রাস্টের চেয়ারম্যান ও দরবার শরীফের প্রধান হযরত সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী। ট্রাস্টের উদ্যোগে চট্টগ্রামে ২০০০ পিপিই, স্যানিটাইজারসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার (১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আনিসুজ্জামানের কাছে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।
এ প্রসঙ্গে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেন, ‘করোনা পরিস্থিতি দিন দিন যেভাবে খারাপের দিকে যাচ্ছে, এ অবস্থায় সার্বক্ষণিক জনগণের সেবায় নিয়োজিত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সিভিল প্রশাসনসহ স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। এ কারণে তাদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি।’
আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়ার কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক শাহ্ মুহাম্মদ ইব্রাহিম মিয়া বলেন, ‘ট্রাস্টের উদ্যোগে আগেও চিকিৎসক ও পুলিশসহ জরুরি সেবাদানকারী সংস্থার কর্মীদের সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উদ্যোগ চলমান থাকবে।








