কোনও দেশকে কিট দেইনি, কাল বিএসএমএমইউ’র সঙ্গে বৈঠক: ডা. জাফরুল্লাহ

আদিত্য রিমন
০১ মে ২০২০, ২২:২১আপডেট : ০১ মে ২০২০, ২২:৩০

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীদের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তে ‘জি র‍্যাপিড ডট ব্লট’ কিট কোনও দেশকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আমরা এখনও কোনও দেশকে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তকরণ কিট দেইনি। তবে অনেক দেশ আমাদের কাছে এই কিট চাচ্ছে। শনিবার (২ মে) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের সঙ্গে আমাদের বৈঠক আছে। এরপর তাদেরকে পরীক্ষা জন্য কিট দেওয়া হবে।

শুক্রবার (১ মে) রাতে বাংলা ট্রিবিউনকে তিনি এসব কথা বলেন। এদিকে শুক্রবার রাতে nh poplu নামের এক ব্যক্তি ফেসবুকে এক স্ট্যাটাসে দাবি করেন, ‘ইংল্যান্ড গণস্বাস্থ্যের তৈরি এক হাজার কিট টেস্ট করেছে। তারমধ্যে ৯৯০টি সফল হয়েছে। সমগ্র ইউরোপে এই কিট অনুমোদন পেয়েছে।’

তবে ডা. জাফরুল্লাহ এ তথ্যকে মিথ্যা বলে দাবি করেছেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘অনেক দেশ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে কিটের জন্য, সবাই এই কিটটা পরীক্ষা করে দেখতে চায়। আমরা বলেছি, আগে ঢাকায় কিটের পরীক্ষা হোক। তারপর তোমাদের বিষয়টা দেখা যাবে। আমেরিকাও কিট চেয়েছে।’

ফেসবুকে কিট পরীক্ষার পোস্টকে মিথ্যা বলে দাবি করেছেন ডা. জাফরুল্লাহ গণস্বাস্থ্যের করোনাভাইরাস শনাক্তকরণ কিট পরীক্ষা নিয়ে গত ২৫ এপ্রিল থেকে বিতর্কের পর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওষুধ প্রশাসন অধিদফতরের থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) বা আইসিডিডিআর,বিতে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য অনুমিত দেওয়া হয়। গণস্বাস্থ্য কেন্দ্র বিএসএমএমইউ হাসপাতালে পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেয়।

ডা. জাফরুল্লাহ আরও জানান, শনিবার (২ মে) বিএসএমএমইউ হাসপাতাল কৃর্তপক্ষের সঙ্গে বৈঠকের পর কোন পদ্ধতিতে কিটের কার্যকারিতা পরীক্ষা হবে তা জানা যাবে। পরীক্ষা পদ্ধতি ঠিক হলে হাসপাতালকে রবিবার (৩মে) কিট দেওয়া হবে। এরপর তারা পরীক্ষা করে ওষুধ প্রশাসন অধিদফতরকে মতামত জানাবে।

অবশ্য এরআগে, গত ২৫ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে এক অনুষ্ঠান করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছে করোনা টেস্টের কিট হস্তান্তর করা হয়েছিল।

 

আরও পড়ুন:

ট্রায়ালে যাচ্ছে গণস্বাস্থ্যের কিট

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক