ঢাকা ছাড়লেন যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নাগরিক, ভারত থেকে ফিরলেন বাংলাদেশিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২০, ০০:১৯আপডেট : ০২ মে ২০২০, ০০:২২

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ২২৪ জন ব্রিটিশ নাগরিক। আর ইজিপ্ট এয়ারের বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ২৬ জন মার্কিন নাগরিক। অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ভারতের চেন্নাই দেশে ফিরেছেন ১৬৮ জন বাংলাদেশি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ভারতের কলকাতা থেকে ফিরেছেন ৭৩ জন বাংলাদেশি।

শুক্রবার (১ মে) এই বিশেষ ফ্লাইটগুলো পরিচালনা করা হয় বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, ৭৩ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে বাংলাদেশিদের নিয়ে বিশেষ ফ্লাইটটি শুক্রবার বিকাল ৪টা ১০ মিনিটে ঢাকায় আসে। বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান জানান, চেন্নাই থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ১৬৮ জন বাংলাদেশিকে নিয়ে ঢাকায় আসে দুপুর ২টা ৫৮ মিনিটে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ২৬ জন নাগরিককে নিয়ে ইজিপ্ট এয়ারের ফ্লাইট ঢাকা ত্যাগ করে বিকাল ৫টা ৫৭ মিনিটে। তিনি আরও  জানান, শুক্রবার বিকাল ৩টা ৫৬ মিনিটে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে ২২৪ জন ব্রিটিশ নাগরিক ঢাকা ত্যাগ করেন।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম