২৮৮৪ জনের তালিকা থেকে প্রথম দফায় ১৭০ কারাবন্দির মুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২০, ০১:৪০আপডেট : ০৩ মে ২০২০, ০১:৫২

কেন্দ্রীয় কারাগার করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে দেশের কারাগারগুলোতে কয়েদির সংখ্যা কমাতে দুই হাজার ৮৮৪ জনের তালিকা করেছে সরকার। এদের মধ্যে শনিবার (২ মে) প্রথম দফায় মুক্তি পেয়েছে ১৭০ জন কয়েদি। বাকিদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে।

কারা অধিদফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন বলেন, করোনা পরিস্থিতির কারণে প্রায় তিন হাজার বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রক্রিয়ার প্রথম ধাপে মুক্তি দেওয়া হলো ১৭০ জনকে।

ঢাকা বিভাগের জেলার মাহবুবুল ইসলাম জানান, ঢাকা জেল থেকে ৬ জন সাজাপ্রাপ্ত কয়েদি মুক্তি পেয়েছে। বাকিরা অন্য কারাগার থেকে মুক্তি পেয়েছে।

কারা অধিদফতর সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের কারাগারগুলোতে প্রায় ৯০ হাজার কারাবন্দি রয়েছে। লঘুদণ্ডে দণ্ডিত দুই হাজার ৮৮৪ জনের তালিকা করা হয়েছে। তাদের কারাদণ্ড মাফ করে মুক্তি দেওয়া হচ্ছে।

/আরজে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম