তেল চোরাচালান করায় নাইজেরিয়ায় চার বাংলাদেশির জেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৫, ১৫:৫৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ১৫:৫৮

নাইজেরিয়া তেল চোরাচালানের দায়ে নাইজেরিয়ায় চার বাংলাদেশিকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার নাইজেরিয়ার লাগোস শহরের ফেডারেল হাইকোর্ট এই আদেশ দেন। একই অভিযোগে ফিলিপাইনের পাঁচ নাগরিককেও একই সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি বিকল্প হিসেবে তাদের ২ কোটি নাইরা (এক লাখ ডলার) জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত বাংলাদেশিরা হলেন জহিরুল ইসলাম, শাহিনুল ইসলাম, রফিকুল ইসলাম এবং শেখ শিবলী নোমান। দণ্ডপ্রাপ্তদের নৌযান জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
নাইজেরিয়ার ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল ক্রাইম কমিশনের আইন ও প্রসিকিউশন বিভাগের প্রধান ল্যাটোনা পাঁচ বাংলাদেশি ও চার ফিলিপাইনের নাগরিকসহ ৯ জনের সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি বছর ২৭ মার্চ দণ্ডপ্রাপ্তদের অবৈধভাবে অপরিশোধিত তেল বেচাকেনার সময় আটক করা হয়। তারা তিন হাজার ৪২৩ মেট্রিক টনেরও বেশি পরিমাণ তেল অবৈধভাবে বেচাকেনা ও সংরক্ষণ করছিলেন। যা নাইজেরিয়ার আইনে অবৈধ।

প্রথম দফায় অভিযুক্তদের জামিন দেওয়া হয়। পরে রাষ্ট্রপক্ষের তরফে অভিযোগের প্রমাণ প্রমাণ দেওয়া হলে জামিন বাতিল করে তাদের কারাদণ্ড দেন আদালত।

প্রসঙ্গত, আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়া তেল চুরির হওয়ায় প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়। কালোবাজারে তেল বিক্রির কারণে বছরে প্রায় ছয় বিলিয়ন ডলার রাজস্ব হারায় নাইজেরিয়া।

সাধারণভাবে জরিমানা দিয়েই খালাস পান অধিকাংশ অপরাধী।

/এমপি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম