যুক্তরাজ্যে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২০, ১৭:২২আপডেট : ০৩ মে ২০২০, ১৭:২৮

বিমান বাংলাদেশ

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে যুক্তরাজ্যে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। আগামী ১০ মে এই বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটের ভাড়া বহন ও পরিচালনার দায়িত্বে থাকবে বাংলাদেশ এয়ারফোর্স ওয়েলফেয়ার ট্রাস্ট (বিএএফডব্লিউটি)। লন্ডনের হাইকমিশনের অনুরোধে বাংলাদেশ সরকার এই ব্যবস্থা নিয়েছে।
লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আগামী ১০ মে লন্ডনে এই ফ্লাইট পৌঁছাবে। ওইদিনই ফ্লাইটটি ঢাকায় ফিরে আসবে। ফিরতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের হাইকমিশনে নিবন্ধনের জন্য অনুরোধ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আসন ফাঁকা থাকা সাপেক্ষে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে অর্থাৎ আসন পূর্ণ না হওয়া পর্যন্ত ক্রম অনুযায়ী নিবন্ধিতরা এই সুযোগ পাবেন।
যারা যুক্তরাজ্য থেকে দেশে ফিরতে চান তাদের এই লিংকে (https://forms.gle/4x4JKfy9jxGDaujL7.) গিয়ে নিবন্ধন করতে বলা হয়েছে। এছাড়া ওই বিমানে যারা বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যেতে চান তাদের এই লিংকে (https://www.baf.mil.bd/bafwt/tickets.php.) গিয়ে নিবন্ধন করতে বলা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম