পাহাড়ি যুবককে চিকিৎসার জন্য হেলিকপ্টারে চট্টগ্রামে পাঠালো সেনাবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২০, ২১:৩৭আপডেট : ০৩ মে ২০২০, ২১:৩৯

পাহাড়ি যুবককে চিকিৎসার জন্য হেলিকপ্টারে চট্টগ্রামে পাঠালো সেনাবাহিনী

উঁচু পাহাড় থেকে পড়ে গুরুতর আহত  যতীন ত্রিপুরা (৩৩) নামে এক যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে সেনাবাহিনী।

রবিবার (৩ মে) রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের জপুই পাড়া থেকে তাকে উদ্ধারের পর হেলিকপ্টারে করে চট্টগ্রাম নিয়ে নেওয়া হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, গত ২৯ এপ্রিল জুম চাষের সময় উঁচু পাহাড় থেকে পড়ে গিয়ে বাঁশের আঘাতে মারাত্মক জখম হন যতীন ত্রিপুরা। দুর্গম এই এলাকায় চিকিৎসার অভাবে তাকে প্রথমে জপুই বিজিবির বিওপিতে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় বিজিবি বিষয়টি খাগড়াছড়ি সেনা রিজিয়নকে অবহিত করে। ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার নির্দেশ দেন।

রবিবার বিমানবাহিনী জহুর ঘাঁটির একটি বিশেষ হেলিকপ্টারে করে যতীন ত্রিপুরাকে প্রথমে চট্টগ্রাম সেনানিবাসে ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে যতীন ত্রিপুরা সেখানে চিকিৎসাধীন আছেন।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম