করোনার চিকিৎসায় কার্যকর ‘রেমডেসিভির’ উৎপাদনের অনুমতি পেলো ৬ কোম্পানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২০, ২০:৪৬আপডেট : ০৪ মে ২০২০, ২২:৩১

করোনাভাইরাস দেশের ছয়টি ওষুধ কোম্পানিকে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ এর জন্য রেমডেসিভির উৎপাদনের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। করোনাভাইরাসের জন্য এ ওষুধ কার্যকর বলে ইতোমধ্যে জানিয়েছে আমেরিকার দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।
ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। পরে অধিদফতরের পরিচালক রুহুল আমীন বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের ৬টি কোম্পানিকে রেমডেসিভির উৎপাদনের জন্য রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। কোম্পানিগুলো হলো, এসকেএফ ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
রুহুল আমীন বলেন, ছয়টি কোম্পানির মধ্যে এসকেএফ এবং বেক্সিমকো অ্যাডভান্স পর্যায়ে আছে। এসকেএফ ফার্মাসিউটিক্যালস উৎপাদনের শেষ প্রান্তে আছে, এখনও শেষ হয়নি। আরও কিছুদিন লাগবে। হয়তো আগামী ১৮ থেকে ২০ মে’র মধ্যে প্রস্তুত হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি উৎপাদনে যাবে বেক্সিমকো ফার্মা, তারা প্রস্তুতি নিচ্ছে। বাকিরা প্রোডাক্ট ডেভেলপমেন্টের চেষ্টা করছে। কেউ কাঁচামাল সোর্সিং করছে।

রুহুল আমীন বলেন, রেমডেসিভির অ্যান্টি ভাইরাল ওষুধ। একসময় ইবোলাতে ব্যবহার হতো। এখন ‘ইমার্জেন্সি অথোরাইজেশন’ দিয়েছে আমেরিকার দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। কারণ এ ওষুধ করোনাতে কার্যকর বলে তাদের কাছে তথ্য-উপাত্ত আছে, যার প্রেক্ষিতে তারা এই ইমার্জেন্সি অথোরাইজেশন দিয়েছে।

/জেএ/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গেস্ট হাউসে ২০ দিন অবস্থানের পর যুগলের মরদেহ উদ্ধার, নেপথ্যে কি অপহরণ মামলা?
গেস্ট হাউসে ২০ দিন অবস্থানের পর যুগলের মরদেহ উদ্ধার, নেপথ্যে কি অপহরণ মামলা?
মিরাজ বিশ্বমানের বোলার: ইমরান তাহির 
মিরাজ বিশ্বমানের বোলার: ইমরান তাহির 
২০২৬-এর দীর্ঘ ও তপ্ত গ্রীষ্মে স্বস্তি দিয়েছে যে প্রসাধনীগুলো
২০২৬-এর দীর্ঘ ও তপ্ত গ্রীষ্মে স্বস্তি দিয়েছে যে প্রসাধনীগুলো
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর