ঢাকা দক্ষিণের ৩১টি মাঠ-পার্কে নতুন আমেজ

শাহেদ শফিক
০৪ মে ২০২০, ২১:১৪আপডেট : ০৪ মে ২০২০, ২১:৪৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩১টি মাঠ ও পার্ক ভরে উঠেছে সবুজে-সুন্দরে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘদিন বন্ধ থাকায় এগুলোর ঘাস আবারও উজ্জ্বলতা ফিরে পেয়েছে। স্থানীয়দের অভিমত, রক্ষণাবেক্ষণ ও পরিকল্পিতভাবে ব্যবহার করলে পার্কগুলো একসময়ের পরিত্যক্ত ও বেদখলে থাকা পার্ক-মাঠ অপরূপ থাকবে।

ঢাকার বাসাবো শহীদ আব্দুল আলিম পার্কে গিয়ে দেখা যায়, এখানকার ঘাসে এসেছে নতুন আবহ। পুরো মাঠ ছেয়ে গেছে সবুজে। এ যেন সবুজ ঘাসের গালিচা। পার্কে বিশেষ যন্ত্র দিয়ে পানি ছিটানো হচ্ছে সকাল-বিকাল। মাঠ দেখাশোনার জন্য নিয়োজিত আছে কয়েকজন কর্মী।

ডিএসসিসি’র মাঠ একই চিত্র জোড়পুকুর মাঠে। করোনা পরিস্থিতির কারণে পার্কটির প্রবেশপ্রথ বন্ধ রয়েছে। ভেতরে আগের চেয়ে বেড়েছে ঘাসের সৌন্দর্য। সবুজে ঘুরে বেড়ায় শালিক-চড়ুইসহ বিভিন্ন প্রজাতির পাখি।

স্থপতি রফিক আজমের নেতৃত্বে মাঠ ও পার্কের নকশা প্রণয়ন করেছেন ৭০ জন স্থপতি। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিটি করপোরেশনের পার্ক ও খেলার মাঠগুলোকে বিশ্বমানের করে সাজানো হয়েছে। শিশু-কিশোর থেকে শুরু করে সবার জন্য বেড়ানোর জন্য এসব জায়গা এখন মনোরম। শুধু প্রয়োজন সঠিক রক্ষণাবেক্ষণ। আমার বিশ্বাস, দক্ষিণ সিটির পার্কগুলো বিশ্বের জন্য মডেল হয়ে থাকবে।’

গুলিস্তান শহীদ মতিউর পার্ক মাঠ ও পার্কগুলোতে রয়েছে জাদুঘর, পাঠাগার, ব্যায়ামাগার, গ্রিন জোন, পাবলিক প্লাজা, লেডিস কর্নার, নেটে ক্রিকেট অনুশীলন, ফুটবল খেলা, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, বসার বেঞ্চ, ফুলবাগান, পানির ফোয়ারা, ওয়াটার বডি, ঐতিহাসিক ব্যক্তিদের ভাস্কর্য, পাবলিক টয়লেট, ছাদবাগান করার মডেল, এলইডি লাইটিং সিস্টেম, পানি নিষ্কাশনের বিশেষ ব্যবস্থা, কফি হাউজ, ফুড কোর্ট, কার পার্কিংসহ সব ধরনের আধুনিক ব্যবস্থা। এছাড়া পার্কগুলোতে হাতিরঝিলের মতো জলাধারের পাশাপাশি তৈরি করা হবে সবুজ বাগান ও বেষ্টনী।

ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের ‘জলসবুজে ঢাকা’ প্রকল্পের আওতায় ২০১৭ সালের জুলাইয়ে ১৯টি পার্ক ও ১২টি খেলার মাঠ আধুনিকায়নের কাজ শুরু হয়। এজন্য বরাদ্দকৃত ১৭ কোটি ১৯ লাখ টাকার ৭০ শতাংশ সরকার ও বাকি ৩০ শতাংশ দেবে ডিএসসিসি।

ডিএসসিসি’র মাঠ ২০১৮ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেট্রোরেল, জমি নিয়ে মামলা ও উন্নত নকশা প্রণয়নে দ্বিতীয় ধাপে সময় বাড়াতে হয়েছে। আগামী বছরের ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হবে।

সিটি করপোরেশন জানিয়েছে, প্রকল্পে নতুন দুটি পার্ক যুক্ত করায় কাজের অগ্রগতির শতকরা হার কমেছে। আগামীতে আরও একটি পার্ক যুক্ত করা হবে। মেয়র সাঈদ খোকনের মেয়াদকালে ৯৫ শতাংশ কাজ শেষ হবে বলে আশাবাদী ডিএসসিসি।

রসুলবাগ শিশু পার্কে খুদে প্রাণের কোলাহল (ফাইল ছবি) সব মিলিয়ে ৩১টি পার্ক ও খেলার মাঠের ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী দুই মাসের মধ্যে বাকি কাজ শেষ করার লক্ষ্যমাত্রা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা কয়েক মাস পিছিয়ে যেতে পারে।

ডিএসসিসি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্পটির পরিচালক আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পার্কগুলা বিশ্বমানের আদলে সাজানো হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা নির্ধারিত সময়েই প্রকল্পের কাজ শেষ করতে পারতাম। কিন্তু মেট্রোরেল প্রকল্প ও করোনা পরিস্থিতিসহ বেশকিছু কারণে কয়েকটি পার্ক ও মাঠের নকশায় পরিবর্তন আনায় কাজের গতি কমেছে। নতুন করে কয়েকটি মাঠ প্রকল্পে যুক্ত করা হয়েছে। এ কারণেই প্রকল্পের মেয়াদ বেড়েছে। এজন্য গড় মূল্যায়নে প্রকল্পের গ্রগতি কম দেখা গেলেও ২০টির মতো পার্ক-মাঠ শতভাগ প্রস্তুত। কয়েকটি শেষের পথে রয়েছে। বাকিগুলো নির্ধারিত সময়ে শেষ করতে পারবো বলে আমরা আশা করছি।’

ডিএসসিসি’র মাঠ শতভাগ কাজ সম্পন্ন হওয়া পার্ক-মাঠ
* সিক্কাটুলী পার্ক
* মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক
* আউটফল স্টাফ কোয়ার্টার শিশু পার্ক
* জোড়পুকুর পার্ক
* শহীদ আব্দুল আলীম খেলার মাঠ
* বাহাদুর শাহ পার্ক
* নবাবগঞ্জ পার্ক
* রসুলবাগ শিশু পার্ক
* গুলিস্তানে শহীদ মতিউর পার্ক

ডিএসসিসি’র মাঠ নির্মাণাধীন পার্ক ও মাঠ
* সিরাজউদ্দৌলা পার্ক (৭৫ শতাংশ)
* বংশাল ত্রিকোণাকার পার্ক (৭৫ শতাংশ)
* ওসমানী উদ্যান (৫৫ শতাংশ)
* মতিঝিল পার্ক (৮০ শতাংশ)
* যাত্রাবাড়ী চৌরাস্তা পার্ক (৮০ শতাংশ)
* মালিটোলা পার্ক (৮৫ শতাংশ)
* পান্থকুঞ্জ পার্ক (১৫ শতাংশ)
* গোলাপবাগ খেলার মাঠ (৭৪ শতাংশ)
* কলাবাগান খেলার মাঠ (৮০ শতাংশ)
* সাদেক হোসেন খোকা খেলার মাঠ (৩৫ শতাংশ)
* বাংলাদেশ মাঠ (৮০ শতাংশ)
* সামসাবাদ খেলার মাঠ (২ শতাংশ)
* দেলোয়ার হোসেন খেলার মাঠ (৮৫ শতাংশ)
* বালুরঘাট খেলার মাঠ (৯০ শতাংশ)
* শহীদনগর মিনি স্টেডিয়াম (৫ শতাংশ)
* বশির উদ্দিন পার্ক (৭০ শতাংশ)
* গজমহল পার্ক (৯৫ শতাংশ)
* বকশীবাজার পার্ক (৭৫ শতাংশ)
* হাজারীবাগ পার্ক (৭০ শতাংশ)
* আজিমপুর শিশু পার্ক (১৫ শতাংশ)

ছবি: প্রতিবেদক

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম