ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যদের জন্য টিসিবির পণ্য ক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী বুধবার (৬ মে) ডিআরইউতে এই পণ্য পাওয়া যাবে।
সোমবার (৪ মে) ডিআরইউর কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিআরইউ সদস্যদের সুবিধার্থে টিসিবির পণ্য ক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকার নির্ধারিত সুলভ মূল্যে কিছু নির্দিষ্ট পণ্য যেমন— চিনি, ছোলা, ডাল, খেজুর ও তেল কিনতে পাওয়া যাবে। আগামী বুধবার (৬ মে) দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত টিসিবির গাড়ি ডিআরইউ চত্বরে অবস্থান করবে। ওই সময়ে ডিআরইউ সদস্যরা সামাজিক দূরত্ব বজায় রেখে টিসিবির পণ্য কিনতে পারবেন।








