ইউজিসির ২৫ ক্যাটাগরির শূন্য পদের জনবল নিয়োগ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২০, ১৩:৪৬আপডেট : ০৫ মে ২০২০, ১৩:৪৬

ইউজিসি পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপরিচালক, সিনিয়র সহকারী পরিচালক, সহকারী পরিচালক ও পাবলিকেশন অফিসারসহ মোট ২৫ ক্যাটাগরির শূন্য পদে নিয়োগ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।  মঙ্গলবার (৫ মে) বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ স্থগিতের বিষয়টি জানানো হয়।

গত ২০ মার্চ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে ২২ এপ্রিলের মধ্যে প্রার্থীদের আবেদন করতে বলা হয়। পরে গত ১১ এপ্রিল ইউজিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২২ এপ্রিল এর পরিবর্তে ১৪ মে অফিস চলাকালীন বাড়ানো হলো।

মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ওই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম